ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে : মঈন খান

সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে তাঁর উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।শনিবার সকাল থেকে নয়াপল্টনে চলা গণ-অনশন কর্মসূচিতে অংশ নিয়ে আবদুল মঈন খান এ মন্তব্য করেন।


মিথ্যা আর রাজনৈতিক মামলায় খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে উল্লেখ করে মঈন খান বলেন, তিনি গুরুতর অসুস্থ, তাঁর সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এটা চলতে পারে না।


তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দুবারের বিরোধীদলীয় নেত্রী। সাধারণ নাগরিক হিসেবে সুচিকিৎসা পাওয়া তাঁর মৌলিক অধিকার। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে।


প্রসঙ্গত, বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল নয়টা থেকে আনুষ্ঠানিকভাবে গণ-অনশন কর্মসূচি শুরু করে বিএনপি। এ কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত চলবে।

ads
ads
ads

Our Facebook Page

↑